৩ডি ফ্লোর প্ল্যান
টিপিক্যাল ফ্লোর প্ল্যান — ৩ডি ভিজ্যুয়ালাইজেশন
একটি টিপিক্যাল ফ্লোরের দুটি ইউনিট, লিফট, সিঁড়ি ও লবিসহ — ৩ডি দৃশ্যে ঘরের আসবাব, টাইলস ও ব্যালকনি পর্যন্ত বোঝা যায়।
টিপিক্যাল ফ্লোর প্ল্যান (৩ডি)
৩১′-৪″ × ৫২′-৬″২টি ইউনিট, লিফট, সিঁড়ি, লবি, ২টি ব্যালকনি ও প্রতিটি ঘরের মাপসহ ৩ডি নকশা।
প্রজেক্ট বিবরণ
এটি একটি বহুতল আবাসিক ভবনের টিপিক্যাল ফ্লোর প্ল্যানের ৩ডি ভিজ্যুয়ালাইজেশন। প্রতিটি ফ্লোরে দুটি আলাদা ইউনিট রয়েছে, মাঝখানে লিফট, সিঁড়ি ও কমন লবি।
সাধারণ ২ডি ড্রইংয়ের পাশাপাশি এমন ৩ডি রেন্ডার ক্লায়েন্টকে নির্মাণের আগেই ঘরের মাপ, আসবাবের বিন্যাস ও সার্বিক পরিবেশ স্পষ্ট বুঝতে সাহায্য করে। প্রতিটি রুমের মাপ নকশায় লেখা আছে।
বিশেষ দিক
- প্রতি ইউনিটে বেডরুম ও মাস্টার বেডরুম, কমন ও অ্যাটাচ টয়লেট
- আলাদা কিচেন ও ডাইনিং স্পেস
- প্রতি ইউনিটে ব্যালকনি
- লিফট, সিঁড়ি ও লবির সুবিধাজনক অবস্থান